শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৩:৩৯ পিএম, ২০২১-০৫-১৯
প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার (১৯মে) সকালে লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউওয়াল জনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজউদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হারুন অর রশিদ, প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদ, দৈনিক ইত্তেফাক সাতকানিয়া প্রতিনিধি দিদারুল আলম, লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হোসাইন মেহেদী, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাদা মিনহাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাইছার হামিদ তুষার, সদস্য মোহাম্মদ নাসির, মিরদাদ হোসেন, শংকর কান্তি দাশ ও দিদারুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখেহেনস্তা করে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয় প্রতিবাদ সমাবেশে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited